সনাতন ধর্ম
সনাতন ধর্ম কি?? সনাতন কি শুধু হিন্দুদের ধর্ম?? হিন্দুধর্ম কি কোন ধর্মের নাম?? হিন্দু শব্দটা মানুষের দেওয়া নাম। প্রাচীন সিন্ধু নদের অববাহিকায় যারা বসবাস করতেন তাদেরকে গ্রীক, পার্সিয়ান ইত্যাদি অঞ্চলের লোকেরা 'স' এর পরিবর্তে 'হ ' অর্থাৎ সিন্ধুর স্থলে হিন্দু বলে সম্বোধন করতেন। সিন্ধু নদের তীরবর্তী স্থানকে সিন্ধুস্থান এর স্থলে হিন্দুস্থান বলে ডাকতেন। ঠিক এভাবেই ইন্ডিয়া, হিন্দুস্থান, হিন্দু শব্দগুলো এসেছে। সুতরাং, হিন্দু কোন ধর্ম নয়। আমাদের ধর্মের নাম হলো সনাতন। বেদ, গীতা, উপনিষদে কোথাও হিন্দু শব্দের উল্লেখ নেই। এখন প্রশ্ন হলো এত ধর্মের ভীড়ে কোন ধর্ম সত্য সেটা কিভাবে বুঝবো?? পৃথিবীতে প্রায় ৪২০০ টা ধর্ম রয়েছে। কোন ধর্ম সত্য?? খ্রিস্টানেরা বলবে খ্রিস্টধর্ম সত্য, মুসলিমেরা বলবে ইসলাম ধর্ম সত্য, আমরাও দাবী করবো আমাদের ধর্ম সত্য। কিন্তু, সত্য যে কোনটা সেটা কিভাবে বুঝবো?? প্রথমত আমরা সবাই জানি যে সৃষ্টিকর্তা মূলত একজন, তাহলে সৃষ্টিকর্তা যদি একজন হয় সৃষ্টিকর্তা প্রণীত ধর্মও একটা হবে। এখন সেই ধর্ম কোনটা সেটা নির্ণয়ের জন্য সৃষ্টির আদি থেকে যে ধর্ম ছিলো সেই ধর্মই হবে ...